ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৫-৭-২০২৬ বিকাল ৫:৫৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের বাছাই পরীক্ষা ও মৌখিক (ভাইভা) কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার পরিষদ কেন্দ্রে সুশৃঙ্খল, শান্ত ও মনোরম পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (২৫জুলাই) সকাল ৯ ঘটিকায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজ্ঞপ্তি অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রকৃত ও যোগ্য আবেদনকারীদের নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই বাছাই পরীক্ষা ও ভাইভা গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদনকারীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালে আগত আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ লক্ষ্য করা গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী ২৬ জুলাই পর্যন্ত এ বাছাই পরীক্ষা ও ভাইভা কার্যক্রম চলবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী সকলআবেদনকারীকে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, বাছাই প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করা হবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত