মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
মাদারীপুর শহরের চৌরাস্তা (কুলপদ্বি) এলাকায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলাবিশিস্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
এ সময় তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে। নতুন এই ভবন চালু হওয়ায় ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির,জেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মাওলানা আব্দুস সোবাহান খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,জেলা হাসপাতালের আরএমও ডা.অখিল সরকার,সনাক সভাপতি খান মোহাম্মদ শহীদ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ভবনটিতে আধুনিক চিকিৎসা সুবিধা, বহির্বিভাগ, পরীক্ষাগার এবং রোগীদের জন্য উন্নত সেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন ভবন চালুর মাধ্যমে জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি পাবে
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন