ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ বিকাল ৬:৬

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ত্রিশাল টিসিসি মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় ক্রীড়া ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। সরকার ক্রীড়ার প্রসারে কাজ করছে, আর সেই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুজ্জামান মৃধা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইয়াসির আরাফাত, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ক্রীড়াচর্চা বিস্তারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত