ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির- ১কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণসহ সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ টাকা


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ১২:৩৭

নেত্রকোণা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা,জবাবদিহিতা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছে নেত্রকোণা পৌরসভার সদ্য বিদায়ী পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার। এনপিআইডিপি প্রকল্পের ৪ টি প্যাকেজের রাস্তা থেকে রাস্তার কাজের মান ও পরিমাপ ঠিক রেখে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সেই অর্থ দিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় ৬ টি অতিরিক্ত বিভিন্ন মাপের আরসিসি রাস্তা নির্মান করা হয়ছে যার মোট দৈর্ঘ্য ১কিলোমিটার ২০০ মিটার। যা পৌরসভার ইতিহাসে বিরল ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,পৌরসভা থেকে মোক্তারপাড়া ব্রিজ পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে ৩৬ লক্ষ ৩০ হাজার টাকা সাশ্রয় করে মোক্তারপাড়া এলাকায় ৩টি আরসিসি রাস্তা করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ৪০০ মিটার। অজহর রোড,পান মহালের মোড় থেকে ইসলামপুর মোড় পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে অতিরিক্ত ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা সাশ্রয় করে চন্দ্রনাথ স্কুল থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ৫০০ মিটার আরসিসি রাস্তা নির্মান করার সকল কাজ সম্পন্ন করা হয়েছে। পশ্চিম সাতপাই এলাকায় বাস্তবায়িত প্রকল্প থেকে ২১ লক্ষ ৩৬ হাজার টাকা সরকারি অর্থ সাশ্রয় করে রেল লাইনের পাশ দিয়ে আবুল হোসেন তালুকদারের বাড়ি পর্যন্ত একটি নতুন আরসিসি রাস্তা নির্মান করা হয়েছে যার দৈর্ঘ্য ২৪০ মিটার। মনিকা রোডে বাস্তবায়িত প্রকল্প থেকে ৭ লক্ষ টাকা সাশ্রয় করে ডিসি বাংলোর পিছনে ৬০ মিটার দৈর্ঘ্যর একটি আরসিসি নতুন রাস্তা নির্মান করা হয়েছে। 
নেত্রকোনা পৌরসভা সূত্রে আরও জানা যায়,  এনপিআইডিপি প্রকল্পের  চারটি প্যাকেজ থেকে সাশ্রয় হয়েছে আরো ৫৯ লক্ষ ২৬ হাজার টাকা যা সরকারি কোষাঘরে জমা করা হয়েছে যা পৌরসভার ইতিহাসে নজির বয়ে এনেছে। 
পৌরসভা থেকে মিফতাহুল উলুম মাদ্রাসা পর্যন্ত  বাস্তবায়িত প্রকল্প থেকে ১৬ লক্ষ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সরকারি কোষাঘরে জমা করা হয়েছে। হাটখোলা রোডে বাস্তবায়িত ড্রেন প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাঘরে জমা করা হয়েছে। বাহির চাপড়া এলাকায় সাবেক কমিশনার আমির বাসারের বাড়ি থেকে বড়ওয়ারী পর্যন্ত রাস্তা থেকে ৩০ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাঘরে জমা করা হয়েছে ও উকিল পাড়া ড্রেন ৩ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাঘরে জমা করা হয়েছে । 
এতে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমেছে এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।
এ বিষয়ে পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার এ প্রতিনিধিকে বলেন,"সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস না করেই ব্যয় সাশ্রয় করা হয়েছে। সেই সাশ্রয়ী অর্থ আবার জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।"আমি আসার পর ১০ কিলোমিটার লাইন বাড়ানো হয়েছে যার ফলে ৪০০ টি সড়ক বাতি দেওয়া হয়েছে। নেত্রকোনা পৌরবাসীর মতে,একই বরাদ্দের অর্থ থেকে সাশ্রয় করে নতুন উন্নয়ন কাজ বাস্তবায়নের এই উদ্যোগ সরকারি অর্থের কার্যকর ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ