ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ১:১৭

নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে 'মাদক নিয়ন্ত্রণে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের গোপালপুর বাজারে শনিবার বিকালে বারহাট্টা ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বারহাট্টা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবলু, সাধারণ সম্পাদক  মনোয়ার হোসেন মনু, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক। এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা বিটের বিট অফিসার এস.আই বদিউজ্জামানসহ গোপালপুর বাজারের ব্যাবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাগত বক্তব্যে বারহাট্টা  ইউনিয়নের মোট ৪৪টি গ্রামের মধ্যে ১৮টি গ্রামের মোট ৩০ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন এবং অবশিষ্ট ২৬টি গ্রামে কোন মাদক ব্যবসায়ী পাওয়া যায়নি অবগত করেন। তিনি মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা তাদের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত