কোনাবাড়ীতে অথৈ মেডিসিন কর্ণারে আগুন,১ কোটি টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি মেডিসিনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এঘটনায় অথৈ মেডিসিন কর্ণার নামের ওই গোডাউনে থাকা ওষুধ ও আসবাবপত্রসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন
গোডাউন মালিক।
রোববার (২৬ জুলাই) সকাল ৯ টার সময় মহানগরীর কোনাবাড়ী এম এম রোডে মুক্তা মার্কেটে এ অগ্নি কান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ সকাল ৯ টার সময় বন্ধ থাকা অবস্থায় গোডাউনের
পিছন থেকে আগুনের ধোয়া দেখতে পান স্থানীয়রা।
মুহুর্তের মধ্যে আগুন গোডাউনের পিছন দিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউন মালিক জানান,অগ্নি কান্ডে তার গোডাউনে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ ও নামি দামি ওষুধপত্র ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিস বলছেন ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ কোটি টাকার মালামাল।
কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে নিখুঁত কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল