ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির অভিযোগে বাঘার ইউএনওর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, অপসারণের দাবি


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ২:১৫

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকাল ১০টায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ "খানা গণনা" কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় তাদের স্মার্টফোনে তিনটি অ্যাপ ডাউনলোড করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে বলা হয়। কিন্তু পরীক্ষা কেন্দ্র উপজেলা মডেল মসজিদের ভূগর্ভস্থ স্থানে হওয়ায় মোবাইল ইন্টারনেট সংযোগ কার্যকর ছিল না। এতে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি।

পরীক্ষা শেষে বিকেল ৩টায় ফলাফল প্রকাশ এবং সাড়ে ৩টা ৩০ মিনিটে মৌখিক পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। তারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও সুপারিশকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরে তারা ইউএনওর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেন এবং তার অপসারণের দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার*সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম বলেন, "এই ইউএনও স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছেন। বিগত সরকারের ধারা তিনি এখনো বহন করছেন। বাঘাবাসীর জন্য তিনি অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার বলেন, "আমরা অবিলম্বে এই ইউএনওর পদত্যাগ চাই। তিনি কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত