বন্যায় ক্ষতিগ্রস্ত হাটহাজারীর ৩০ সড়কের সংস্কার শুরু, নির্মাণ হচ্ছে ৮০ ব্রিজ-কালভার্ট
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্রগ্রামে হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট দ্রুত পুনর্গঠনে ব্যাপক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
প্রকৌশলী দপ্তরে সুত্রে জানা যায়, এলজিইডির চলমান উদ্যোগের আওতায় ফতেপুর-নেহাল সড়ক,চিকনদন্ডী ইউনিয়নে রাজা মিয়া সড়ক, মেখল ইউনিয়নের চাঁদ গাজী সড়ক,আজিজিয়া মাজেদিয়া সড়ক,মুফতি ফজ্জলুলা সড়ক বুড়িশ্চর সার্কুলার রোড মধ্যবর্তী কিছু কিছু অংশ বলতে গেলে ধোপ পুল থেকে তেতুলতলা পর্যন্ত সড়ক,গড়দুয়ারা জেবল আহম্মদ কন্ট্রাকটার সড়ক,মির্জাপুর, বাদশাহী সড়কসহ ৩০টি সড়কে এর সংস্কার ও উন্নয়ন কাজ চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৮০টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক গুলো পরিদর্শন করেছি।উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৮০টি ব্রিজ ও কালভার্ট ও ৩০টি সড়ক নির্মাণ ও সংস্কারের পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।এতে দ্রুত স্বাভাবিক হচ্ছে মানুষের চলাচল এবং পণ্য পরিবহন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, বন্যার ক্ষতি কাটিয়ে হাটহাজারীর যোগাযোগ ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর । আশা করছি, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ হলে দুর্ভোগ কমবে, গতি ফিরবে জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে।
এদিকে উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন জানান, কাজে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি মহোদয়। তাঁর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজ জোরদার করা হয়েছে।
তবে স্থানীয়রা জানান, এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে বন্যা-পরবর্তী দুর্ভোগ কমবে এবং উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী