ঘোড়াঘাটে সাব—রেজিস্ট্রার না থাকায় স্থবির হয়ে পড়েছে দলিল নিবন্ধন, ভোগান্তিত জনগণ
দিনাজপুরের ঘোড়াঘাট সাব—রেজিস্ট্রি অফিসে যেন তালা ঝুলছে না, অথচ সেবা বন্ধ! গত ১৭ জুন নিয়মিত সাব—রেজিস্ট্রার কামরুন নাহার দুই মাসের প্রশিক্ষণে যাওয়ার পর থেকেই অফিসে তৈরি হয়েছে অভিভাবকহীনতা। অতিরিক্ত দায়িত্বে আসা কর্মকর্তাও অসুস্থতার অজুহাতে ছুটি নেওয়ায় টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে স্থবির হয়ে পড়েছে জমি কেনাবেচা।
সাব—রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, মাসে যেখানে ১৫০ থেকে ২০০টি দলিল নিবন্ধনের মাধ্যমে বিপুল অঙ্কের রাজস্ব আদায় হতো, সেখানে এখন শুধুই দীর্ঘশ্বাস। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন সেবাপ্রার্থী এসে খালি হাতে ফিরছেন। ব্যাংক ঋণ, জমির নামজারি, নকল উত্তোলন ,জরুরি অর্থসংকটে জমি বেচাকেনা—সব আটকে আছে এই এক দপ্তরের অচলাবস্থায়।
উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মাহবুব বলেন, টাকার লেনদেন অনেক আগেই শেষ। বাকি শুধু দলিল নিবন্ধন। প্রতিদিন অফিসে আসি আর ফিরে যাই। কাজ ঝুলে থাকায় চরম বিপদে আছি।
ব্যাংক ঋণগ্রহীতা অপর এক সেবাপ্রার্থী বলেন, ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য জমি মর্টগেজ রাখা জরুরি। কিন্তু কর্মকর্তা না থাকায় প্রতিদিন ঘুরতে হচ্ছে। ব্যবসার বড় ক্ষতি হয়ে যাচ্ছে।
ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাখু জানান, সাব—রেজিস্ট্রার না থাকায় সাব—রেজিস্ট্রি অফিস কেন্দ্রিক শত শত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। জেলা রেজিস্ট্রার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ না হওয়া পর্যন্ত প্রহর গোনা ছাড়া ঘোড়াঘাটবাসীর যেন আর কোনো উপায় নেই!
এ বিষয়ে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার সাজেদুল হক জানান, নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে, যিনি আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে অফিসে বসবেন।
তবে স্থানীয় অধিবাসীদের দাবি, প্রশাসনিক এই গাফিলতির কারণে সেবাপ্রার্থীদের যে খেসারত দিতে হলো, ভবিষ্যতে যেন এমন না হয়। গুরুত্বপূর্ণ এই দপ্তরে আগে থেকেই বিকল্প কর্মকর্তা নিশ্চিত করার স্থায়ী সমাধান চান তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ