আনোয়ারায় বিএনপি নেতার জানাযায় মানুষের ঢল "রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া"
আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খাঁন মিল্টন (৫১) ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক অঙ্গ সংগঠনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়,শনিবার (২৫) জুলাই সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক স্ত্রী,দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন,রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন,চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন।
মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির নেতাকর্মীরা জানান,ফরিদ উদ্দিন খাঁন মিল্টন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সহযোদ্ধাকে হারালো, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শনিবার রাতে এশারের নামাজের পর মরহুমের জানাযা অনুষ্ঠিত হলে সেখানে হাজার হাজার নেতাকর্মী আত্মীয় ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।এসময় মরহুমের মরহু বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন