ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত ,আহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিলখুড়ির শালজোড় ঘাটপাড় এলাকা থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তেতুলতলা এলাকায় পৌঁছালে সড়কের বিভিন্ন স্থানে থাকা খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে নসিমনটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আকবর আলীর মৃত্যু হয়। এ সময় নসিমনে থাকা মুক্তি (৫৮) নামে অপর এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করেন। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের নিচে নসিমন পড়ে যাওয়ার পর চালক আকবর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় মুক্তি নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন