রাঙামাটিতে শিশুর রহস্যজনক মৃত্যু, গলায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় অন্দ্রিলা দেব (১১) নামে এক শিশুর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও শনিবার ঘটনাটি জানাজানি হয়। জানা গেছে, ওই শিক্ষার্থী বাঙালহালিয়া চাইল্ড মর্নিং স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং বাঙালহালিয়া ইউনিয়নের দক্ষিণেশ্বর কালীমন্দির সংলগ্ন এলাকার মৃত অপু দেব ও বিপাশা দেবের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর অন্দ্রিলা দেব এর মা অনত্র বিবাহ করে নতুন সংসার শুরু করে। অন্দ্রিলা তার দাদু বিমল দেবের বাসায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন শুক্রবার তার ছোট ভাইয়ের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপরই সে আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা।
তবে স্থানীয় অনেকের ধারণা, ১১ বছরের শিশু আত্মহত্যা করার মতো নয়। এটি নিছক আত্মহত্যা না-কি খুন; তার তদন্ত প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস বলেন, অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অবগত করা হয়েছে।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে শিশুটির মা বা পরিবারের কারো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন