ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ হযরত আলী শাহ হুজুর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ৩:৪৯

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ, উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সৈয়দুল আজম, হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা, একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক,  কুতুবে জামান, হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ)।হুজুর কেবলা, তাহার জীবনের বেশিসময় ব্যয় করেছেন, বেতাগী দরবার শরিফের আশেক ভক্ত এবং মুরিদানদের সাথে সু-সম্পর্কের মাধ্যমে। বিশেষ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত, ধর্মপুর-জাহানপুর ইউনিয়ন এবং রাউজান উপজেলার হলদিয়া-উত্তরসর্তা গ্রামে হুজুর সময় পেলে তশরিফ রাখতেন। 

তিনি চট্টগ্রাম-ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর ইউনিয়নে, তাঁর পিতার স্মৃতি-বিজড়িত স্থানে ১৯৮৫ সালে একটি মাদ্রাসা প্রতিষ্টা করেন, যার নাম রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে, তিনি প্রায় সময় দক্ষিণ  ধর্মপুরে তশরিফ রাখতেন। তিনি ধর্মপুরের মানুষকে অনেক বেশি ভালোবাসতেন। তারই প্রেক্ষিতে, তাহার অত্যান্ত স্নেহের রুহানি সন্তান(মুরিদ), দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং দক্ষিণ ভুঁইয়া গাজীর বাড়ীর নিবাসী এবং আলী শাহ হুজুরের একনিষ্ঠ মুরিদ, মরহুম  আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানির বাসভবনে আসতেন। মরহুম  আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে তিনি নিজের সন্তান হিসাবে জানতেন। আলী শাহ হুজুর তাহার জীবদ্দশায় মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে খুবই ভালোবাসতেন। যেমন করে আশেক-মাসুক একসুতাঁই গাথাঁ থাকে। 

হুজুর যতবার দক্ষিণ ধর্মপুরে আসতেন, তিনি মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানির বাসভবনে আরাম আয়েশ করতেন। তাহার বাসবভনে হুজুর থাকতে বেশি পছন্দ করতেন। মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানি এবং তাহার পরিবার, আলী শাহ হুজুরের খেদমতে সবসময় নিবেদিত থাকতেন। পরিবারের সকলে আলী শাহ হুজুরে আদেশ উপদেশ মতো চলতেন। আলী শাহ হুজুর তাহার জীবদ্দশায় মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে নিজের লোহানী সন্তান বলতেন। তাহাকে ছেলে পরিচয় দিতেন। পুত বলে ডাকতেন। আলী শাহ হুজুরের ইন্তেকালের একবছর আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানি এবং তাহার পরিবার ঐ হাসপাতালে হুজুরকে দেখতে গেলে আলী শাহ হুজুর মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে হাসপাতালে দেখা মাত্রই হঠাৎ জজবা হালতে ডাকে। হুজুরের কাছে নিয়ে গিয়ে হুজুর তাহার সিট থেকে কষ্ট করে নেমে দাড়িঁয়ে মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে নিজের হাতে, নিজের মতো করে মাথায় একটি পাকড়ি পরিয়ে দেন। তখন উপস্থিত সকলে, পীর-মুরিদের এই ভালোবাসার দৃশটি দেখে অভিভূত হন। এর মাধ্যমে আলী শাহ হুজুর স্বীকৃতি দিয়ে গেলেন তাঁহার আস্থাভাজন মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে। আলী শাহ হুজুরের কেমন ভালোবাসার একজন রুহানি সন্তান ছিলেন। আল্লাহ যেন এই মহান স্বীকৃতি ও তরিকতের খেদমত এবং গুণের উসিলায়, মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে জান্নাতবাসী করেন।
জানা গেছে, ২০০৮ সালের ৩ মার্চ সোমবার বিকেল ৪টায় মরহুম আলহাজ্ব আলী আহমদ কোম্পানীকে তার মহান মুর্শিদ কর্তৃক সেচ্চায় খেলাফত দান করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশ্বে' পিপলস হাসপাতালে  খেলাফত দানকালে আলী শাহ হুজুর নিজ মুখে বলেন,আমাকে আমার পীর ও আমার আব্বা জানের হুকুম মতে মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানিকে খেলাফত প্রদান করতে বাধ্য হলাম। এই কথা বলার সাথে সাথে নিজ মাথায় পাকড়ি বেধে দিয়ে ধন্য করেন। এসময় সাহেব জাদা মরহুম আলহাজ্ব¡ আলী আহম্মদ কোম্পানি মেঝ ছেলে মোরশেদুল আলম, ধমপুর ফটিকছড়ির দক্ষিণ ভুইয়া গাজীর বাড়ীর শাহ আলম, রাউজান হলদিয়ার হয়রতের খাস খাদেম মো. ফোরকান, গোলামুল রহমান আশরাফ সাহেবের ছোট মামা, চট্টগ্রাম মহানগরীর নবাব সিরাজুদ্দৌলা রোড়স্থ বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার সাওদাগর, মরহুম আলহাজ্ব আলী আহম্মদ কোম্পানির সহধর্মিনিসহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।

এমএসএম / এমএসএম

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন