ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কালিয়ায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ৪:৯

নড়াইলের কালিয়া উপজেলায় অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুলাই (শনিবার)  বিকাল ৩ টায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। অভিযানের সময় অপারেশনে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য বা রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত