ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ

রায়গঞ্জে হাসপাতালে হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ৪:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যকে মারধর, জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ নাঈম ইসলাম (২৩)কে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব তেলিজানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার দৈনিক সকালের সময় পত্রিকায় ‘রায়গঞ্জে সরকারি হাসপাতালে প্রকাশ্যে হামলা, ১৯ দিনেও অধরা হামলাকারীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “হাসপাতাল হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ