ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে জলদাড়ি, জলাবদ্ধতায় দুর্ভোগে ক্ষেতলাল-কালাইয়ের হাজারো কৃষক


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ৪:৫৪

একসময় বর্ষার অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন এবং কৃষিজমিতে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করত জলদাড়িটি। স্থানীয় কৃষকদের কাছে এটি ছিল কৃষির প্রাণ। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে এখন সেই জলদাড়ি অস্তিত্বসংকটে। কোথাও এটি সরু নালায় পরিণত হয়েছে, কোথাও আবার দখল ও ভরাটের কারণে হারিয়ে গেছে এর চিহ্ন। এর ফলে জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার কয়েকটি গ্রামের হাজারো কৃষক জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষেতলাল ও কালাই উপজেলার মধ্যবর্তী এই জলদাড়ির ওপর নির্ভরশীল কাচাকুল, নওটিকা, কেশুরতা, কাটাহার, বাশথুপী, বালাখুর ও সমশিরা গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি। জলদাড়ির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে। এতে ধান, আলুসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে।

নওটিকা গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, “একসময় জলদাড়িটি বেশ প্রশস্ত ছিল। বর্ষার পানি দ্রুত নেমে যেত। এখন এটি নালার মতো হয়ে গেছে। পানি বের হতে না পারায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়। এতে প্রতি মৌসুমেই ফসলের ক্ষতি হচ্ছে।”

একই ধরনের অভিযোগ করেন কেশুরতা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক, বাশথুপী গ্রামের নাজমুল হোসেন ও কাটাহার গ্রামের মামুনুর রশীদ। তাঁদের ভাষ্য, জলদাড়ি পুনঃখনন করা হলে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের আর্থিক ক্ষতিও কমবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক কিলোমিটার জলদাড়ি পুনঃখনন করা গেলে কয়েকটি গ্রামের হাজার হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। কৃষিনির্ভর এ জনপদের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

ক্ষেতলাল উপজেলা  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তাইফুল ইসলাম বলেন, “জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে।  পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে কৃষকেরা উপকৃত হবেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে জয়পুরহাট জেলার পাচটি উপজেলার খাল চিহ্নিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগে আমাদের জেলা থেকে চাহিদা দেওয়া হয়েছে। আশা করি নওটিকা কেশুরতা খালটি পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।'

ছবি : বিলিন হওয়া জলদাড়ির অংশ বিশেষ, কেশুরতা গ্রামের উত্তর পাশে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ