ঠাকুরগাঁওয়ে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মো. হুমায়ুুন কবির (৩৫) ও কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তলাশি করে হুমায়ুন কবিরের পরিহিত প্যান্টের পকেট হতে দুটি নীল পলিথিনে ৫০০ পিস এবং আনোয়ার ইউসুফের পকেটে থাকা ৯০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
থানার রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে মাদক ও মারামারির ৩টি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তারা দুজনেই এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তাঁরা। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অভিযানের বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জানান, 'গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’