ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৬-৭-২০২৬ বিকাল ৫:১৭

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনঃতদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে পারিবারিক বিরোধের জের বলে দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে পুনরায় চাকরিতে বহাল করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম একজন সৎ, পরিশ্রমী ও মেধাবী শিক্ষক। পারিবারিক কলহের কারণে দায়ের হওয়া মামলায় তিনি কারাভোগ করেছেন এবং পরবর্তীতে চাকরি হারিয়েছেন। তারা মামলাটি পুনঃতদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ আগস্ট পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের সাবেক স্ত্রী মিনা খাতুন যৌতুক ও হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা চলাকালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২৫ সালের ৮ অক্টোবর আদালত ওই মামলায় জাহাঙ্গীর আলমকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
আদালতের রায়ের পর বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে জাহাঙ্গীর আলমকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদ থেকে চাকরিচ্যুত করা হয় এবং তার বেতন-ভাতাও স্থগিত করা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, আদালতের হাজিরার নোটিশ গোপন রেখে তাকে পলাতক আসামি দেখিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জাহাঙ্গীর আলমকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল না।
মানববন্ধনে শিক্ষকের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জেরিন খাতুন, শিক্ষার্থী মিতু খাতুন, পূর্ণিমা খাতুন, বিপ্লব হাসান ও সেলিম রেজাসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুনঃতদন্ত করে তাকে চাকরিতে পুনর্বহালের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত