সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা
রবিবার (২৬ জুলাই) আকস্মিক সফরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন এবং ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কয়েক মাস আগে হাসপাতালের একটি এসি-র আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া টানা কয়েক দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডাক্তার তন্নীকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত