ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৬-৭-২০২৬ বিকাল ৫:২২

পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মেহেরপুরের হেলাল উদ্দিনের এখনো কোনো সন্ধান মেলেনি। এদিকে প্রিয় মানুষটির খোঁজ না পাওয়ায় মেহেরপুরে তার বাড়িতে চলছে আহাজারি। স্বজনদের চোখে ঘুম নেই, প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। সবাই একটাই প্রার্থনা করছেন, হেলাল উদ্দিন যেন জীবিত অবস্থায় ফিরে আসেন।

হেলাল উদ্দিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মিরপাড়া গ্রামের মরহুম আনোয়ার মেম্বারের মেজো ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডপাড়া এলাকায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কক্সবাজার থেকে সর্বশেষ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন হেলাল উদ্দিন। তখন তিনি জানান, তারা খাওয়া-দাওয়া করেছেন। তবে আবহাওয়া ভালো ছিল না এবং মোবাইল নেটওয়ার্কেও সমস্যা হচ্ছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যার পর স্বজনদের কাছ থেকে খবর আসে, সমুদ্রে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছেন।

হেলাল উদ্দিনের স্ত্রী বলেন, শেষবার কথা বলার সময় এমন কোনো আশঙ্কাই ছিল না। সন্ধ্যার পর নিখোঁজ হওয়ার খবর শুনে পুরো পরিবার ভেঙে পড়েছে। এরপর থেকেই উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের।

পরিবারের আরেক সদস্য জানান, নিখোঁজের খবর পেয়ে পরিবারের আরও কয়েকজন সদস্য ইতোমধ্যে কক্সবাজারে পৌঁছেছেন। তারা স্থানীয় প্রশাসন, লাইফগার্ড ও উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে হেলাল উদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারের সবাই তার জীবিত ফিরে আসার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হেলাল উদ্দিন তার ছেলে দ্বীপকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারি সংলগ্ন এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে ভাটার তীব্র স্রোতের টানে পিতা-পুত্র দুজনই গভীর পানিতে ভেসে যান। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা মুমূর্ষু অবস্থায় ছেলে দ্বীপকে উদ্ধার করতে সক্ষম হলেও হেলাল উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে লাইফগার্ড, বিচকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তাই উৎকণ্ঠায় প্রহর গুনছেন মেহেরপুরে থাকা স্বজনরা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত