আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্দাইখাড়া বাজারের পূর্ব পাশে বিলীন হয়ে যাওয়া ফুটবল মাঠ সংলগ্ন নদীর ধারের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিমন আলী বান্দাইখাড়া মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন তার নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় ধরে তিনি দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিমনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরিবারের স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মো. মাহবুব আলম জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন