অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না। সততার সঙ্গে চলতে হবে। এসব আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি।
রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কী শিখাচ্ছেন? তিনি আমাদের সামাজিক ও মানবিক দেশ গড়তে, কাজ করতে এবং জনবান্ধব সরকার গঠনে কাজ করার শিক্ষা দিচ্ছেন। এই তিনটি শিক্ষা আমরা যদি জীবনে চলার পথে অনুসরণ করি, তবে আমাদের যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’