সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।
এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনিরংপুর শিল্পকলা একাডেমি মিলন আয়তনে বিআরডিবি’র সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
Aminur / Aminur
বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার
হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন
কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
সিডিএ’র বিতর্কিত ইমারত পরিদর্শকদের রক্ষায় মরিয়া সিন্ডিকেট
চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় ভাংচুর! সিসি ক্যামেরা অচল থাকায় মিলছেনা তথ্য!
বাগমারায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেপ্তার
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, দুর্ভোগে গ্রামবাসী
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী