ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, দুর্ভোগে গ্রামবাসী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ১২:৪৭

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রাম থেকে জুনিয়াদহ বাজারের উত্তর পাশে একটি বিদ্যুৎচালিত কাঠ মেশিন (কাট মিল) সংলগ্ন এলাকায় প্রধান সড়কের পশ্চিম পাশে পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই কর্মকাণ্ডে এলাকায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সড়ক ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, রাকিব হোসেন নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে ওই এলাকায় পাইপ বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এলাকাবাসী এর প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ ওঠে।

গ্রামবাসীরা জানান, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে মাটির নিচে ফাঁপা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিধস, সড়ক ক্ষয় এবং দুর্ঘটনার কারণ হতে পারে। এতে এলাকার সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হয়ে বরং আগের মতোই চলতে থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাকিব হোসেন বলেন, "আমি বালু উত্তোলন করছি। এতে এলাকাবাসীর কোনো ক্ষতি হচ্ছে না। সবাইকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছি।"

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ঘটনাটি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে পরিবেশ, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থার অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত