ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ১২:৫৪

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে কর্ণফুলী রেস্টুরেন্টে  আয়োজিত সভায় যুব ফোরামের সদস্যরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, প্রকল্পের মাধ্যমে তারা শান্তি, সম্প্রীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র, সামাজিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বাস্তব জ্ঞান অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন যুব ফোরামের কাপ্তাই প্রতিনিধি অর্ণব মল্লিক, ইয়ুথ গ্রুপ সদস্য ফারজানা সাবরীণ, মিমিয়াচিং মারমা, সুইক্রুইচিং মারমা, ফারহানা আক্তার, সানজিদা আক্তার, মিথুই মারমা প্রমুখ।

এসময় তারা বলেন, আস্থা প্রকল্প চলাকালীন সময়ে মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, ভোটার নিবন্ধন, জন্মনিবন্ধন, জনগণের অংশগ্রহণে ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে যুব সমাজের নেতৃত্ব বিকাশের পাশাপাশি গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হলে যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের সমাপনী মূল্যায়নকারী গবেষণা প্রতিষ্ঠান ভিজুয়াল কমিউনিকেশন এর ফিল্ড কো-অর্ডিনেটর ও গবেষক আতিউল ইসলাম বাবু, গবেষণা সহযোগী তপু মাহামুদ এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রীতা চাকমা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত