প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম থানা মহিরা এলাকায় জেরিন আকতার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত জেরিন আকতার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম থানা মহিরা এলাকার বাসিন্দা মো. লোকমানের মেয়ে। তিনি কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে নিজ কক্ষে জেরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পটিয়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামে এক যুবকের সঙ্গে জেরিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে জেরিন আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় এক গ্রাম পুলিশ সদস্য বলেন, এলাকায় প্রেমসংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের পরই স্পষ্ট হবে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা