শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
শৈলকুপা উপজেলা সাব রেজিস্ট্রেশন প্রশাসনে জমির দলিল সম্পাদনে অতিরিক্ত অর্থ গ্রহণ, অনিয়ম ঘুষ,দুর্নীতি ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য নাভিশ্বাস উঠেছে সাধারণ সেবা গ্রহীতাদের। শৈলকুপা উপজেলার সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরটি বর্তমানে যেন দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নিরীহ জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে চাকুরী করেন নকল নবিশ হিসেবে কায়সার ও আমির হামজা কিন্তু হয়েছেন অঢেল সম্পদ এবং বাড়ির মালিক। একটি নকলও না লিখে বিপুল অর্থ সম্পদের মালিক শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসের মোহরার কায়সার ও আমির হামজা।
শৈলকুপা সাব রেজিস্ট্রি কার্যালয়ের নকল নবিশ কায়সার ও আমির হামজা কয়েক বছর ধরে বালাম বইয়ে কোনো তথ্য সংরক্ষণ করেননি। নিয়মনীতি উপেক্ষা করে তাদের বিরুদ্ধে সাব রেজিস্টারের এজলাসে ওঠারও অভিযোগ রয়েছে।
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট চক্রকে প্রশ্রয় দিয়ে প্রশাসনিক দুর্বলতা তৈরি হয়েছে এবং সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের আমির হামজা ও কায়সার সহ কিছু কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও দলিল প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠে আসে।
অভিযোগ রয়েছে, শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তা ও দলিল লেখকদের সহযোগীতায় সেবা গ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে কায়সার ও আমির হামজা সিন্ডিকেট লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত নিয়ে থাকেন। এ যেনো রাম-রাজত্বে পরিণত হয়েছে সরকারি এ দপ্তরটি।
এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত হলে রেজিস্ট্রেশন প্রশাসনের ভেতরের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহল শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ আমির হামজা’র মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান