ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ২:৪৭

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে ডাকাতদের তাণ্ডব। এ সময় নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পৌরসভার প্রস্তাবিত ৯ নম্বর ওয়ার্ডের (বর্তমান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড) আব্দুল হামিদ সিকদারপাড়ায় সৌদি প্রবাসী জমির আলম ও মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেজাউল করিম জানান, রাতে বাড়ির বাইরে মোটরসাইকেলের খোঁজ নিতে গেলে কয়েকজনের সঙ্গে পাশের একটি দোকানে বসেছিলেন। এ সময় একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস দ্রুত এলাকা ত্যাগ করতে দেখেন। কিছুক্ষণ পর ৩-৪ জন অস্ত্রধারী ব্যক্তি পরিচয় জানতে চেয়ে তাকে ও আরও দুজনকে জোরপূর্বক একটি ফার্নিচারের দোকানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে জিম্মি করে নিজ বাড়িতে নিয়ে যায়।

তার ভাষ্য, এরই মধ্যে আরও ৭-৮ জন মুখোশধারী ডাকাত বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা ঘরে ঘরে তল্লাশি চালায়। রেজাউল করিমের কক্ষ থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তার বড় ভাই সৌদি প্রবাসী জমির আলমের কক্ষ থেকে আরও আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতরা শেষে অস্ত্র উঁচিয়ে একই হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

রেজাউল করিমের স্ত্রী তাসফিয়া সোলতানা কাজল বলেন, ডাকাতরা পরিবারের সবাইকে একটি কক্ষে জিম্মি করে পুরো বাড়িতে তল্লাশি চালায়। দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালালেও দ্বিতীয় তলায় থাকা স্বজনরা বিষয়টি বুঝতে পারেননি। ডাকাতরা চলে যাওয়ার পর তাদের চিৎকার শুনে নিচে নেমে আসেন।

তিনি বলেন, পেকুয়ায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত ডাকাতচক্রকে গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সৌদি প্রবাসী জমির আলমের স্ত্রী আমেনা বেগম জানান, অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে তার গলার চেইন ও কানের দুল খুলে নেওয়া হয়। পরে আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।

স্থানীয় বাসিন্দা তামিম হোছাইন বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় মানুষ আতঙ্কিত। এর আগেও পাশের একটি বাড়ি থেকে অস্ত্রের মুখে ছয়টি গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এম বাহাদুর শাহ বলেন, সংঘবদ্ধ ডাকাতির এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন