ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা, স্বেচ্ছাসেবী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় নিরাপদ রক্তদান, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং মানবিক সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ ঘটিকায় ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ উল্লাহ নিজামী। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। তরুণদের এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। মানবিক সংগঠনগুলোর এমন উদ্যোগকে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতি আশেকে এলাহী শিবলী এবং সংগঠনের মেন্টর হানজালা আজাদী। তারা নিরাপদ রক্তদান, রক্তদাতা ব্যবস্থাপনা, জরুরি মুহূর্তে সেবাদান, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠক ফয়জুল করিম খালিদ, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হোসেন, মাওলানা আবুল হাসেম, স্বপ্নসেবার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম, সমাজসেবক মো. শরিফুল ইসলাম খোকন, মো. রুহুল আমিন নোমান, মো. রাসেল মাহমুদ, জাবের আহমদ, রাসেল রানা, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, সাংবাদিক রবিউল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে অংশগ্রহণ সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমের নৈতিকতা, সংকটকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার কৌশল এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব ও মুক্ত মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আল ইহসান ব্লাড নেটওয়ার্কের দায়িত্বশীল, স্বেচ্ছাসেবক, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন