বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান পরিচালনা করে ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফটিকছড়ির ধর্মপুর এলাকার আনোয়ার হোসেন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসীন বাড়ী এলাকার আব্দুল জব্বারের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম টু পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি টিএনটি অফিস সংলগ্ন মৃদুল বড়ুয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় নাম্বারবিহীন একটি টিভিএস এপাচি ফোরভি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে আসামীর মোটরসাইকেলটির চেসিসের ভেতর থেকে ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাঁশখালী থানা সেকেন্ড অফিসার আরিফুল ইসলাম।
গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এবিষয়ে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন