ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ৩:১৪

প্রবীণদের সেবার মানোন্নয়ন ও স্থানীয় সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিত ও অগ্রগতি জানতে পিরোজপুরে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাস্তবায়িত ISIGOP প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক রহমান এবং সঞ্চালনা করেন সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন। বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (শহর) মো. মাসুম বিল্লাহ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি উপপরিচালক মো. মমিনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাদী খান। আরো বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সাংবাদিক খালিদ আবু ও হাসান মামুনসহ অন্যরা। বক্তারা বলেন, প্রবীণদের অধিকার ও সেবা নিশ্চিত করতে এমওইউর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সে লক্ষ্যে নতুন করে অঙ্গিকারাবদ্ধ হয়ে সকলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার