রাণীশংকৈলে ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্যের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্য তুলা রায় (৩৪) আত্মহত্যা করেছেন। রবিবার ২৬ জুলাই দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সুঠিন চন্দ্র রায়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুঁই রাণীর (১৪) সঙ্গে প্রেম করে তাকে পালিয়ে নিয়ে বিয়ে করেন পার্শ্ববর্তী বাচোর ইউনিয়নের ১নং ওয়াডের ইউপি সদস্য তুলা রায়। তুলা রায় বিবাহিত এবং তার ১ম স্ত্রী ও দু'টি সন্তান আছে। ২য় বিয়ের পর থেকে, সে বিয়ে নিয়ে তুলা রায় পারিবারিক কলহ ও সামাজিক সমস্যার মধ্যে পড়েন। এরই জেরে এক পর্যায়ে, প্রায় ১৫ দিন আগে ২য় স্ত্রী জুঁই তুলা রায়কে ডিভোর্স দেন। এ বিয়ে বিচ্ছেদ নিয়ে তুলা রায় গত রবিবার রাতে তার নিজ ফেসবুক লাইভে এসে চরম হতাশার কথা জানিয়ে গ্যাসের ট্যাবলেট খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন