শালিখায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শালিখা উপজেলায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযুদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকব্বীর আহম্মেদ।
জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, সেবা কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষি খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনসেবায় আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক প্রবির কুমার কীর্তনীয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামাতের আহ্বায়ক আফসার উদ্দিন বিশ্বাস, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওসমান গনি সাঈফী সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড