ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ৪:৩

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাক চালককে অপহরণ, জখম ও টাকা ছিনতাইয়ের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পৃথকভাবে তাদের প্রত্যেককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সোমবার( ২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস.এম শফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসফারমারা (সোনারভিটা) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া, একই এলাকার হাদীসপাড়ার মোহাম্মদ আলী ওরফে বুলুর ছেলে মোঃ রমজান আলী এবং ভাটিয়াটারী এলাকার মোঃ শামছুল হক ওরফে সামছুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে তানজিদ।

মামলার বিবরণ ও এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা/বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক লক্ষ্মীনন্দর সিং (৩৭)-এর ট্রাকটি বুড়িমারী রোডে আটকে যায়। ওই দিন রাত অনুমান ১টার দিকে আসামিরা পে-লোডার/ক্রেন দিয়ে ট্রাক উদ্ধারের প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ২২ আগস্ট রাত ৩টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় নিয়ে চালক লক্ষ্মীনন্দর সিংকে ধারালো চাকু দিয়ে মারাত্মক জখম করে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নেয় এবং তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার বিচার প্রক্রিয়া শেষে যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫ ( অপহরণ) ও ৩৯৪ (দস্যুতা ও আঘাত) ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। আসামি সবুজ মিয়া শুরু থেকেই পলাতক রয়েছেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডঃ সামসুল আলম মিলন বলেন, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে তিন আসামীর বিরুদ্ধে যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। ভারতীয় নাগরিককে অপহরণ ও ডাকাতির ঘটনা নিন্দনীয়। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত