ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ৪:৬

নওগাঁর ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছে। ২৭ জুলাই (সোমবার) বেলা ১১টায় ধামইরহাট হাসপাতালের ভেতর এ ঘটনাটি ঘটে। খুন হওয়া গৃহবধু উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
নিহতের বোন মহসিনা বেগম জানান, আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিক্সা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। আজ সোমবার ভোর রাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন, পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট হাসপাতালে ভেতরে আসলে আমার দুলাভাই আমার বোনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আমার বোন মনিরা বেগমকে ছুরি দিয়ে উপর্যুরী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমার বোন-দুলাভাইয়ের মধ্যে বেশকিছু দিন থেকে সংসার জীবনে কলোহ চলছিল। তাদের সংসার জীবন খুব একটা ভাল ছিল না।’ তবে কেন হত্যা করার আমরা এর জবাবসহ তার ফাসি দাবী করছি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হাজতে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত