ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ৪:১০

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ২০১৮ সালে তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে যোগসাজশে সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বাগিয়ে নেন বলে অভিযোগে জানা গেছে।

সরকারি স্পষ্ট নীতিমালায় উল্লেখ রয়েছে, শিক্ষাজীবনে দুইটি শ্রেণিতে বা পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল থাকলে কেউ প্রধান শিক্ষক পদে আবেদন করার যোগ্য হবেন না। তবে মো. আনোয়ার হোসেন সেই নিয়ম লঙ্ঘন করে অর্থ ও প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে পদটি দখল করেন বলে জানান সংশ্লিষ্টরা। নিয়োগের পর থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখার চেয়ে নিজের ঠিকাদারি ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, যার ফলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আনোয়ার হোসেন প্রধান শিক্ষক পদের ন্যুনতম যোগ্যতাও রাখেন না। তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকে ঠিকাদারি কাজ পরিচালনাতেই ব্যস্ত থাকেন। এ ছাড়া প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের টাকা নিয়মবহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে অনিয়ম করছেন বলেও অভিযোগ তোলেন তারা। অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, “তৎকালীন পরিচালনা কমিটি কাগজপত্র যাচাই-বাছাই করেই আমাকে নিয়োগ প্রদান করেছে।”

এ বিষয়ে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার জানান, শিক্ষাজীবনে দুই ক্ষেত্রে তৃতীয় বিভাগ থাকলে বিধি অনুযায়ী প্রধান শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা থাকে না। বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার