মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনির খন্দকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখা আমীর মাওঃ মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার।
সরকারি কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এইচ এম আশরাফ-উল-মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বাংলাদেশ প্রেসক্লাবের (বরিশাল বিভাগীয়) সাধারণ সম্পাদক আলামিন প্রিন্স ও জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়াও সাংবাদিক আয়াতুল্লাহ সুজন জোমাদ্দার,মোঃ মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার মাদক কারবারী ও সেবনকারীদের দৌরাত্ম্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের কর্ম পরিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা ও দায়িত্ব, কিশোর অপরাধ, অনলাইন জুয়া, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভয়ংকর নিষিদ্ধ চায়না দুয়ারী, চাকজাল ও কারেন্ট জাল বন্ধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক সভার পাশাপাশি একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আরও দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা’ এবং অপরটিতে ‘ধর্ম, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়। এসব সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied