ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১১:৫২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (২৭জুলাই) সোমবার দুপুরে টুঙ্গিপাড়ার কুশলী খান সাহেব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল। তিনি নারী ও শিশুর স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার এবং সামাজিক উন্নয়নে সচেতনতার গুরুত্ব তুলে ধরে পরিবার ও সমাজ গঠনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. বেনজীর আহমেদ। তিনি নারী ও শিশুর অধিকার, নিরাপদ মাতৃত্ব, মাতৃদুগ্ধ পান, শিশু বিকাশ, অটিজম ও মানসিক স্বাস্থ্য, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ, পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কেও তথ্য তুলে ধরেন।

তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬-সহ বিভিন্ন সরকারি টোল-ফ্রি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

অনুষ্ঠানে কুশলী খান সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রায় ১০০ জন নারী, কিশোর-কিশোরী ও শিশু অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জানান, সরকারি সেবা ও জরুরি সহায়তা পাওয়ার বিভিন্ন হটলাইন নম্বর সম্পর্কে জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের সচেতনতামূলক আয়োজন গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস ও সুরক্ষাবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী