এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
আগামী ৩০ জুলাই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফরকে কেন্দ্র করে নবগঠিত দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভা থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় দেবিদ্বার নিউ মার্কেটস্থ ‘কয়লা রেস্তোরাঁ’য় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩০ জুলাই এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য বজায় রেখে সফর সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় দলের সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও সুসংগঠিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এমপি রাশেদা বেগম হীরার আসন্ন সফর এবং তৃণমূল কমিটি পুনর্গঠনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান