জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের কৃতি সন্তান নুসরাত তাবাসসুম (জাহিন) জুডো-কারাতে বিভাগে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নিজ জেলা, নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র উত্তরাঞ্চলের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন। অদম্য পরিশ্রম, কঠোর অনুশীলন ও অটুট আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—স্বপ্ন দেখার সাহস থাকলে সাফল্য একদিন ধরা দিতেই পারে।
"নতুন কুঁড়ি" প্রতিযোগিতায় প্রথমে রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান জাহিন। এরপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন। তার এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।
বর্তমানে নুসরাত তাবাসসুম (জাহিন) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তার একাগ্রতা ও নিষ্ঠা তাকে আজ দেশের অন্যতম সম্ভাবনাময় ক্রীড়াবিদ হিসেবে পরিচিত করেছে।
জাহিন বীর মুক্তিযোদ্ধা মরহুম আমের আলী-এর পরিবারের গর্বিত উত্তরসূরি। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোছাঃ রুজিফা খাতুন দম্পতির জ্যেষ্ঠ কন্যা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। পরিবারের অনুপ্রেরণা, শিক্ষকদের সহযোগিতা এবং নিজের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করে চলেছেন।
শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন নুসরাত। গত বছর বাংলাদেশ জুডো-কারাতে ফেডারেশনের হয়ে আন্তর্জাতিক জুডো-কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভুটানের প্রতিযোগীকে পরাজিত করে দেশের জন্য গৌরবময় সাফল্য অর্জন করেন। তার এই বিজয় শুধু একটি পদকের অর্জন নয়, বরং এটি নতুন প্রজন্মের জন্য সাহস, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের এক অনন্য অনুপ্রেরণা।
পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের ভাষায়, নুসরাতের এই অর্জন শুধু বড়খাতা ইউনিয়ন বা ফুলছড়ির নয়; এটি সমগ্র লালমনিরহাট, গাইবান্ধা এবং বাংলাদেশের গর্ব। তার অধ্যবসায়, শৃঙ্খলা, আত্মনিবেদন ও লড়াকু মানসিকতা প্রমাণ করে—গ্রামের মাটিতেও জন্ম নেয় বিশ্বজয়ী প্রতিভা।
নুসরাত তাবাসসুম (জাহিন)-এর এই অনন্য অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আন্তরিক অভিনন্দন জানিয়েছে। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, যাতে তিনি সুস্থ থেকে ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য অর্জন করে দেশের জন্য অসংখ্য পদক বয়ে আনতে পারেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ