ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন


তোফায়েল আহমেদ  photo তোফায়েল আহমেদ
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১২:৪

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কুমিল্লার দেবিদ্বারের বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিদ্যালয়ের সভাপতি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন সরকারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বারুর গ্রামের দুই কৃতি সন্তান—কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. নাজমুল হাসান সোহাগ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারি) ডা. মো. শাহাদাত হোসাইন সরকার। এছাড়াও চিকিৎসাসেবা দেন ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সোহাগ মজুমদার এবং ডা. সাথী (এমবিবিএস, সিএমইউ)।

ক্যাম্পে আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধসংক্রান্ত পরামর্শ এবং স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন চিকিৎসকরা। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা হয় এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার পরামর্শও দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পের পাশাপাশি কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স, দেবিদ্বার শাখার উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, জরুরি প্রয়োজনে রক্তদাতার তথ্য সংরক্ষণ এবং মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন সরকার বলেন, "একজন সুস্থ শিক্ষার্থীই আগামী দিনের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তাই শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, বিদ্যালয়েই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক রোগ শনাক্তকরণের সুযোগ সৃষ্টি হওয়ায় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্তদান সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সমাজসেবামূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ