জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ বাজার এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রিফাত মাহমুদ এবং সদস্য সচিব তানজীর সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহম্মেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গোলাম আযম, যুগ্ম আহ্বায়ক মোতালেব মাহমুদ, ইসমাইল হোসেন, সুমন আহম্মেদ, বিল্লাল হোসেন, আবু বকর সিদ্দিক ও ইমন হাসান। এছাড়া যুগ্ম সদস্য সচিব শরীফ আহম্মদ, নাজমুল হাসান, জুয়েল আহম্মেদ, রফিকুল ইসলাম (রাফি), মো. ইমন ও শাহাদাত হোসেন, মুখ্য সংগঠক রুহল আমিন খানসহ জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে জাতীয় ছাত্রশক্তি কাজ করবে। একই সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান