ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১২:৪১

মাদকাসক্তির বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে গোপালগঞ্জে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, পরিবার ও সমাজের জন্যও বড় ধরনের হুমকি। মাদকাসক্তির কারণে অপরাধ, পারিবারিক অস্থিরতা, শিক্ষার অবনতি এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী