অ্যামব্রোসের ওপর খেপলেন গেইল
ক্রিস গেইলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টলি অ্যামব্রোস বলেছেন- গেইল এখন আর দলের অটোমেটিক চয়েজ নয়। আর এতেই অ্যামব্রোসের উপর বেজায় খেপেছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ক্রিস গেইল।
সম্প্রতি বার্বাডোজের একটি রেডিও শোতে গেইলের বিশ্বকাপ দলে থাকা এবং তার একাদশে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে অ্যামব্রোস বলেন, “গেইল এই মুহূর্তে আমার কাছে অটোমেটিক পছন্দ না। আপনি যদি গত ১৮ মাসের গেইলের পারফরম্যান্স দেখেন শুধু ওয়েস্ট ইন্ডিজ না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সে ভুগেছে। ঘরের মাঠেও সে রান পায়নি।”
এরপরই অ্যামব্রোসের এমন কথার জেরে সেন্ট কিটসের একটি রেডিওকে গেইল বলেন, “আমি যখন ওয়েস্ট ইন্ডিজ দলে আসি তখন থেকেই অনেক উঁচুতে রেখে শ্রদ্ধা করতাম তাকে। এখন আমি বলব, উনার প্রতি আমার কোনও শ্রদ্ধা অবশিষ্ট নেই। আমি জানি না কেন তিনি আমার পেছনে লেগেছেন। জানি না কেন তিনি আমাকে নিয়ে গণমাধ্যমে এ নেতিবাচক কথাগুলো বললেন।”
গেইল অ্যামব্রোসকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমি আপনাকে (অ্যামব্রোসকে) বলছি, ইউনিভার্স বসের কোন শ্রদ্ধা কার্টলি অ্যামব্রোসের জন্য অবশিষ্ট নেই।”
অ্যামব্রোসকে হুশিয়ার করে গেইল আরও বলেছেন, “তিনি যদি তার নেতিবাচক মন্তব্য থেকে সরে না আসেন তবে আমি আরও কঠোর হব। উনার সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। আমি মনে করি, দল নির্বাচন হয়ে গেছে, এখন আমাদেরকে সবার সমর্থন করা উচিৎ।”
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ