দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির ব্যাচেলর ভবনের সামনের মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানুষের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায়ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (অর্থ) মোহাম্মদ আব্দুছ ছাত্তার, জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, জিএম (ডিস্টিলারি) রাজিবুল হাসান, জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ফার্ম) সুমন কুমার সাহা, ডিজিএম (এসআই ও এগ্রো) দেলোয়ার হোসেন এবং ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাঈদ। এছাড়া অন্যান্যের মধ্যে কেরু অ্যান্ড কোম্পানির ডিহি ফার্ম ইনচার্জ ইমদাদুল হকসহ সব সাবজোন প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন