ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:১৯

পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে জন্ম নেওয়া আবু সাদাত সায়েম এখন চুয়েটের উপাচার্য (ভিসি)। বাবা মায়ের নবম সন্তান সায়েম এ দায়িত্ব পাওয়ার আগে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও নীতিনির্ধারণী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকৌশল সংগঠনের ফেলো ও সদস্য হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

সম্প্রতি গত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রত্নগর্ভা পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম মুহাম্মদ আব্দুল্লাহ ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপকর কর্মকর্তা। তাঁর মায়ের নাম হাজী চেমন আরা বেগম।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রায় ২২ বছর ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।

অধ্যাপক ড. সায়েম জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ার খ্যাতনামা মাইনিং কোম্পানি এমিরান্ডে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও তিনি দেশে ফিরে শিক্ষকতাকেই বেছে নেন।

নাইখাইন গ্রামের এক প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন,“আমাদের এলাকার একজন কৃতী ও গুণী মানুষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, পুরো এলাকার জন্যও সম্মানের। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সুশাসনের আরও উন্নয়ন হবে।

যোগাযোগ করা হলে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম সকালের সময়কে বলেন, ব্যক্তিগতভাবে বিদেশে অনেক কিছু অর্জন করার সুযোগ থাকলেও আমি দেশ এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তা প্রত্যাখান করি। সর্বোপরি তিনি যতদিন দায়িত্বে থাকবেন শিক্ষার্থীদেরর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির