ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেমিফাইনালের স্বপ্ন দেখছেন সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ১০:৩৭

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। তবে এবারের বিশ্বকাপে ভালো করার পাশাপাশি প্রত্যাশার চেয়ে এগিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 

রবিবার গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের খেলাটা খেলবে। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কিভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’’

সাম্প্রতিক পারফরম্যান্সে সুজনের পাশাপাশি আত্মবিশ্বাসী টাইগাররাও। ১৩ ম্যাচে ৯টি তেই জিতেছে তারা। এর মধ্যে অস্ট্রেলিয়াকে ৪-১, নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারানোর সুখস্মৃতিও আছে। জিম্বাবুয়ের মাটিতেও জিতেছে ২-১ ব্যবধানে। 

বিশ্বকাপে বাংলাদেশের মূল লড়াইটা শুরু হবে ১৭ অক্টোবর। ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু'টি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে মাহমুদুল্লাহ বাহিনী এখন আবুধাবি। তবে এরই মধ্যে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে নিয়েছে বাংলার বাঘেরা। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে