ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৩৫

 পিরোজপুরে  ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল। 

সভায় আলোচকরা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর এবং কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার