ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাবেক পরিবেশ মন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৩৫

আওয়ামী লীগের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের এমপি মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন এবং সাবেক প্রধান বন সংরক্ষক আমির হোসাইনের বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সম্প্রতি প্রধান বন সংরক্ষকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শাহাব উদ্দিনের মেয়াদকালে বন অধিদপ্তরে নিয়োগ ও বদলি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে সাবেক মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমন, তৎকালীন প্রধান বন সংরক্ষক আমির হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বদলি-বাণিজ্য পরিচালনা করেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে দুদক।

দুদকের চিঠিতে আমির হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন রেঞ্জ ও বন চেকপোস্টে কর্মকর্তাদের পদায়নের অফিস আদেশ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগের বদলির আদেশ, বন বিভাগের বদলি নীতিমালা এবং বিভিন্ন বন বিভাগে দুই বছরের বেশি সময় কর্মরত কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন বন বিভাগ, সদর রেঞ্জ এবং ফরেস্ট চেক স্টেশনে কর্মরত কর্মকর্তাদের পদায়ন-সংক্রান্ত তথ্যও চেয়েছে দুদক।

সংস্থাটির অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে বদলি-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত