ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৩৬

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমান উল্যাহ, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইমদাদুল হক, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা এবং হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন।।

সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের সচেতন করে তুলতে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজে ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার শেষে জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন